২. সহকারী শিক্ষক পদের জন্য আবেদন
৮ আগস্ট, ২০১৯।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ২ আগস্ট, ২০১৯ তারিখে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদের নিয়োগের জন্য দরখাস্ত আহব্বান করা হয়েছে। উক্ত পদের একজন আগ্রহী পার্থী হিসেবে আমার আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিচে লিপিবদ্ধ করা হলো।
১. নাম: শামসুল আরেফিন।
২. পিতার নাম: জাকির হোসেন মোল্লা।
৩. মাতার নাম: লাকি বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: ঢাকেশ্বর, ডাকঘর ও থানা: আদমজী, জেলা: ঢাকা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৫।
৭. জাতীয়তা: বাংলাদেশী
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
| পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
| এসএসসি | ২০১২ | এ+ | বিজ্ঞান | ঢাকা বোর্ড |
| এইচএসসি | ২০১৪ | এ | বিজ্ঞান | ঢাকা বোর্ড |
| বিএ সম্মান (ইংরেজি) | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| এমএ (ইংরেজি) | ২০১৯ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অতএব, জনাব সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত
শামসুল আরেফিন।
0 Comments