news

news

Ad Code

বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষা বিষয়ক নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবসময়

 

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

১. তারিখ দিয়ে শুরু করুন। আপনি আবেনটি যেদিন সাবমিট করবেন, সেদিনের তারিখ লিখুন। বেশিরভাগ চাকরীদাতা তারিখের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকেন।

২. আবেদনটি কার কাছে লিখছেন? নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তা নিশ্চিত হয়ে নিন। চেয়ারম্যন, ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান নির্বাহী কর্মকর্তা যাই হোক না কেন, তার পদের নাম অবশ্যই সঠিকভাবে লিখবেন।

৩. কোন বিষয়ে আবেদন লিখছেন তা নিশ্চিত হয়ে নিন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের নাম উল্লেখ করা থাকে। তা দেখে হুবুহু পদের নাম লিখুন।

৪. আবেদনের মূল অংশটি শুরু করুন নম্রতা-ভদ্রতার সাথে। আমাদের দেশের রীতি অনুযায়ি আমরা সাধারণত “বিনীত নিবেদন, সম্মানপূর্বক নিবেদন, যথাযথ সম্মানপূর্বক নিবেদন” ইত্যাদি দিয়ে আবেদন শুরু করি। তাই এ ধরনের সম্মান প্রদর্শন পূর্বক শুরু করুন।

৫. কোন তারিখে, কোন পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তিটি দেখেছেন, তা উল্লেখ করুন।

৬. আবেদন যথাসম্ভব সংক্ষিপ্ত করুন। অপ্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন না করে শুধুমাত্র কাজের কথাগুলো লিখুন।

৭. আবদেনপত্রের সাথে অন্য কোন কাগজপত্র যেমন, সনদপত্র, নম্বরপত্র, প্রত্যয়নপত্র, নাগরিকত্বের সদনপত্র ইত্যাদি যুক্ত করলে তা উল্লেখ করুন।

৮. আবেদনে অতিরিক্ত গাম্ভীর্য দেখাবেন না, আবার অতিরিক্ত দুর্বলতাও দেখাবেন না। অনেকেই আবেদনে চাকরীদাতার দয়া প্রার্থনা করেন, যা একদমই পরিহার করা উচিত। কারণ আপনি আপনার যোগ্যতা দিয়ে চাকরি পাবেন, কারো দয়ায় নয়।

৯. আবেদনপত্রের সাথে একটি সিভি যুক্ত করুন। কিভাবে লিখবেন ভালো একটি সিভি? এই লেখাটি পড়ুন।

১০. চাকরীর আবেদনে প্রয়োজনীয় অন্যান্য কাগজগুলো দিতে ভুলবেন না। সাধারণত কী কী কাগজ লাগবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতেই উল্লেখ থাকে।

সবশেষে আদর্শ একটি আবেদন তৈরির পূর্বে অবশ্যই আপনাকে সময় নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে দেখা উচিত। কী ধরনের প্রাতিষ্ঠানিক যোগ্যতা চাওয়া হয়েছে, অভিজ্ঞতার সময়সীমা কেমন, কিংবা অতিরিক্ত কোন দক্ষতা লাগবে কিনা, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। তাই চাকরীদাতার এসব শর্তের সাথে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা যদি মিলে যায়, কেবল তখনই আপনার আবেদনটি করা উচিত।

এবার চলুন, চাকরির জন্য বহুল প্রচলিত কিছু আবেদন পত্রের নমুনা দেখে নেই। এ আবেদনগুলো সর্বশেষ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যা অনুসরণ করে আপনি নিজেও আপনার জন্য আদর্শ একটি আবেদন তৈরি করতে পারবেন।

১. সহকারি শিক্ষক পদের জন্য আবেদন

১৮ জুলাই, ২০১৯।
বরাবর,
প্রধান শিক্ষক
কুমিল্লা কলেজিয়েট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়,


মহিচাইল, চান্দিনা, কুমিল্লা
বিষয়: সহকারি শিক্ষক পদের জন্য আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২ জুলাই ২০১৯ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার  শিক্ষা প্রতিষ্ঠানে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিম্নে লিপিবদ্ধ করা হলো।

১. নাম: মো. আরিফুর রহমান ভূঁইয়া।
২. পিতার নাম: মো. তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
৩. মাতার নাম: মোসাম্মৎ মাজেদা বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: আশ্রাফাবাদ, ডাকঘর ও থানা: কামরাঙ্গীরচর, জেলা: ঢাকা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৪।
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নামপাসের বছরফলাফলশাখাবোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি২০১১এ+ বিজ্ঞানঢাকা বোর্ড
এইচএসসি২০১৩বিজ্ঞানঢাকা বোর্ড
বিএসসি (পাস)২০১৬২য় বিভাগবিজ্ঞানজাতীয় বিশ্ববিদ্যালয়
এমএসসি২০১৭২য় বিভাগরসায়নজাতীয় বিশ্ববিদ্যালয়

১১. অভিজ্ঞতা: আমি জুলাই ২০১৭ থেকে ‘কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে’ সহকারী বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছি।

অতএব, মহত্মান সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত কররেন।

বিনীত
মো: আরিফুর রহমান ভূঁইয়া।

Post a Comment

0 Comments